ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুসিক উপনির্বাচনের মেয়র প্রার্থী নিজামকে শোকজ

ল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এই নোটিশ দিলেও তা প্রকাশ্যে আসে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নোটিশে উল্লেখ্য করা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রেইসকোর্স মোড় ও রেলওয়ে ফ্লাইওভার এলাকার রাস্তায় মিছিল করেন তিনি।

সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১(২) বিধি অনুসারে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করতে পারেন না। এটি উক্ত বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই কার্যক্রমের জন্য কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন কমিশন সকল প্রার্থীকেই পর্যবেক্ষণে রেখেছে।অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালে এই সিটির তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে হবে। এবার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন।

নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকে আছেন সাবেক মেয়র সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুসিক উপনির্বাচনের মেয়র প্রার্থী নিজামকে শোকজ

আপডেট সময় ০৩:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪