ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

রংপুরে ৩ দিন পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।

রংপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে উম্মে হাবিবা নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া পানাতি পাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয়েছিল ওই এলাকার আব্দুল হাকিম মিয়ার ৭ বছর বয়সি মেয়ে উম্মে হাবিবা। সে পীরগাছার মিলেনিয়াম চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

তিনি আরও জানান, সোমবার বাড়ির পাশের পুকুরে হাবিবার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। মরদেহ উদ্ধার এবং সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে কোথাও কোন চিহ্ন বা দাগ পাওয়া যায়নি। শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে ডুবে ওই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার গায়ে শীতের কাপড়ও ছিল বলেও জানান তিনি।

নিহতের বাবা আব্দুল হাকিম এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

রংপুরে ৩ দিন পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।

আপডেট সময় ০২:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪