ভোলার বোরহানউদ্দিনে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে বোরহানউদ্দিন পুলিশের একটি চৌকস টিম।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির(বিপিএম)এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বোরহানগঞ্জ টু গ্যাসফিল্ড স্টিলের ব্রিজ সংলগ্নে দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ বিদ্যুৎ দে, আটক করেন পুলিশের একটি টিম।
(২৪ ফেব্রুয়ারি ) রাত ৫ টায় এসআই মনজুরুল ইসলাম , সংগীয় এসআই ইয়ার হোসেন ও এএসআই মো.ইলিয়াস সহ
কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বোরহানগঞ্জ টু গ্যাস ফিল্ড রোড পুরাতন স্টিলের ব্রিজ সংলগ্নে দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাজা সহ বিদ্যুৎ দে (৪৫) কে আটক করে পুলিশ।
আটককৃত বিদ্যুত দে(৪৫) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রিয় লাল দে ‘র ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন শেষ করে কোর্টে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির(বিপিএম) জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম, ১ কেজি গাঁজা মাদক সহ বিদ্যুৎ দে’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 























