গতকাল ঢাকা থেকে আগত বরিশালগামী একটি যাত্রিবাহী বাসকে পুস্তক বোঝাই একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মাদারীপুর সূর্যনগরে ঘটনাস্থলেই তিনজন ও পরে দুজন মোট পাঁচজন দুর্ঘটনায় মারা যায়।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের জনাব জাকির তালুকদার গত মঙ্গলবার তার মেয়ে কান্তা (২৬)কে কাছিপাড়া থেকে ঢাকার একটি গাড়িতে উঠিয়ে বাড়িতে গিয়ে রাতেই স্ট্রোক করে শেবাচিম এ ভর্তি হন।গতকাল তাঁর একমাত্র কন্যা কান্তা,কান্তার একমাত্র শিশু মুনতাসির( ২) ও তার স্বামী ঢাকা থেকে বরিশাল আসার পথে অকুস্থলে কান্তা সহ পাঁচজন নিহত হয়। কান্তার বাবা এখনও জানেনা কান্তার না ফেরার দেশের কথা।আজ ১০ঃ৩০ মিনিটে কান্তার পিত্রালয়ের পারিবারিবারিক কবর স্থানে কান্তাকে সমাহিত করা হয়।
কান্তার একমাত্র শিশুপুত্র( ২)ও তাঁর স্বামী এখনও হাস্পাতালে চিকিৎসাধীন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
কান্তা যেন বেহেশতবাসী হয় এবং তার শোক সন্তপ্ত পরিবার যেন এ মর্মান্তিক শোক কাটিয়ে উঠতে পারে এ প্রার্থনা ই করি।
সংবাদ শিরোনাম ::
পিতাকে হাসপাতালে দেখতে এসে মেয়ে নিহত,শিশুপুত্র ও স্বামী হাসপাতালে।
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ০৪:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- ৬৯৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























