কুমিল্লা মুরাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে বাইক চোরার তিন সদস্য কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ,
মুরাদনগর থানার মামলা নং-১৭(২)২০২৪, ধারা-৩৭৯ পিসি এর তদন্তকালে চোরাই যাওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য মুরাদনগর থানা পুলিশ কর্তৃক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ জন মোটরসাইকেল চোর ১। আশ্রাফুল (২৪), ২। ইলিয়াছ (২০), ৩। মামুন (২৯)’দেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল বলে স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করে। তাদের রয়েছে একটি মোটরসাইকেল চোরের বিশাল সিন্ডিকেট। গত রাতে তাদের দখল হতে ০২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলে মধ্যে একটি Hero Splendor ও অপরটি Yamha R-15 উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত এই দুইটি মোটরসাইকেলের কোন মালিক পাওয়া যায়নি। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমানসহ অত্র থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হ‘ল। নিচে মোটরসাইকেল ২টির ছবি দেওয়া হলো-
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা মুরাদনগরে তিনজন বাইক চোর আটক :
-
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : - আপডেট সময় ০১:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- ৭৩৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























