ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে শরিফ খান (৪০) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা স্লুইচগেট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে। তিনি রুপসা স্লুইচগেট বাজারে ফ্লেক্সিলোডের দোকান করতেন।

নিহতের স্ত্রী আছমা বেগম জানান, বুধবার রাতে রুপসা স্লুইচগেট বাজারের পাশে গায়েবি মসজিদে ওয়াজ মাহফিল চলছিল। শরিফ রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন। রাতের খাবার খেয়ে ছেলে আরাফাতকে সঙ্গে নিয়ে তিনি মাহফিলে যান।
রাত পৌনে ১১টার দিকে মাহফিল থেকে রুপসা স্লুইচগেট বাজারের চা দোকানি তরিকুল তাকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই রাত ১১টার দিকে রুপসা স্লুইচগেট বাজারের জাদুর সেলুনের দোকানের সামনে শরিফের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। তাকে ঘাড় ও মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

আছমা জানান, তার স্বামীর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কী কারণে তার স্বামীকে হত্যা করা হয়েছে তা তিনি ধারণা করতে পারছেন না। এ সময় স্বামী হত্যার বিচার চান তিনি।

শরিফের ছেলে আরাফাত বলেন, আমি আর আব্বু মাহফিলে বসে ওয়াজ শুনছিলাম। এ সময় তরিকুল আমার আব্বুর কানে কানে গিয়ে কী যেন বলে ডেকে নিয়ে যান। আব্বু আমাকে মাহফিলে বসিয়ে রেখে তরিকুলের সঙ্গে যান। এর ১৫ মিনিট পরেই আব্বুর মরদেহ পাওয়া যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, শরিফের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪