ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

১৬ বছরের নারীকে অপহরণের অভিযোগ লালমনিরহাটে, থানায় মামলা,

লালমনিরহাট জেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিচওয়া গ্রামের ছাফিকুল ইসলামের ১৬ বছরের মেয়ে সুমি আক্তারকে অপহরণের অভিযোগ উঠেছে, এ ব্যাপারে ছাফিকুল ইসলাম লালমনিরহাট থানায় মামলা করেছেন।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মোছাঃ সুমি আক্তার (১৬), স্থানীয় হরিণচওড়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। সুযোগ বুঝে একই এলাকার বকুল মিয়ার ছেলে রিপন মিয়া (২২) সুমির সাথে পরিবার ও এলাকার লোকজনের অগোচরে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়িয়া তোলে ও ভালোবাসার সম্পর্কের অজুহাতে সুমিকে বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিয়া স্বামী-স্ত্রী রুপে মেলামেশা করে। মেলামেশা করার একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্তা হয়। তখন সুমি আক্তার রিপনকে বিবাহ করিয়া নেওয়ার জন্য চাপ সৃষ্টি করিলে, রিপন টালবাহানা করিয়া কালক্ষেপন করে। বর্তমানে সুমি প্রায় ৩ মাসের অন্তঃসত্তা। গত ১৮/০২/২০২৪ ইং তারিখ সন্ধ্যায় রিপন মিয়া সুমি আক্তারের বাসার সামনে তার সাথে কথাবার্তা বলাকালীন সময় গর্ভের সন্তানের কথা বলিয়া বিবাহ করিয়া নেওয়ার জন্য বলিলে, উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হইলে আশপাশের লোকজন আগাইয়া আসলে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে এবং রিপনের পরিবারকে বিবাহ দেওয়ার জন্য অনুরোধ করা হলে পরিবারটি ক্ষিপ্ত হইয়া পরিবারসহ সকল লোকজনদের বিভিন্ন হুমকি প্রদর্শন করে।
বৈঠকে সমাধান না হওয়ায় পরবর্তীতে রতন মিয়া (২৪), মেরী বেগম (৪৫), বকুল মিয়া (৫০), খাদিজা বেগম (৩০) সহায়তায় রিপন পরিবার ও লোকজনের অগোচরে সুমি আক্তারকে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়া নিজ বাড়ি হইতে অপহরণ করিয়া লইয়া যায়। তখন পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করিয়া কোন খানে না পাইয়া উপস্থিত লোকজনের মাধ্যমে মেরী ও বকুলকে জিজ্ঞাসা করিলে, তারা জানায় রিপন ও সুমি আক্তারসহ অজ্ঞাত স্থানে রাখিয়াছে, বিয়ষটি সমাধান হওয়ার পর তাদেরকে বাহির করিয়া নিয়া আসিবে বলিয়া বিভিন্ন ধরনের অবান্তর কথাবার্তা বলে। এরপর স্হানীয় লোকজনের সাথে কথা বলে থানায় মামলা করা হয়।
এ ব্যাপারে এলাকাবাসী সাইদুল, রবিউল ইসলাম, মজিদ, ছোলেমানসহ আরো অনেকে বলেন, ঘটনাটি সত্য আমরা এলাকাবাসী অনেক চেষ্টা করেছি কিন্তু সমাধান করতে পারিনি। আমরা অসহায় পরিবারটির পক্ষে ন্যায় বিচার কামনা করছি।
এ ব্যাপারে জানতে চাইলে রিপনের বাবা বকুল বলেন, সকল তথ্য ভুল, আমি আমার ছেলে রিপনকে বিতারিত করেছি। ওরাই আমার ছেলেকে তাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে সরিয়ে রেখেছে। আমি মামলা করবো।
লালমনিরহাট থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার বলেন, থানায় অভিযোগ করেছে। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্হা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

১৬ বছরের নারীকে অপহরণের অভিযোগ লালমনিরহাটে, থানায় মামলা,

আপডেট সময় ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪