ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত সঙ্গীত শিল্পী পুষ্পিতা

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ,চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী পুষ্পিতা পেলেন ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪।

সম্প্রতি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব এবং স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় দেশবরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতাকে।

প্রধান অতিথি ছিলেন মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং উদ্বোধক ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন মহারাজ এমপি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড: মো: জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাব এর সভাপতি সালাম মাহমুদ। সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার।

উল্লেখ্য , সঙ্গীতশিল্পী পুষ্পিতা’র “পিরিত ভীষণ জ্বালা” এবং “বৃষ্টির রেলগাড়ি” গান দুটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন মৌলিক গান,টিভি প্রোগ্রাম এবং স্টেইজ-শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল : Nuzhat Sabiha Pushpita থেকে খুব শীঘ্রই তার বেশকিছু মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত সঙ্গীত শিল্পী পুষ্পিতা

আপডেট সময় ১১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪