ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

আবু হোসাইন হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের ফাঁসি

জয়পুরহাটে পাঁচবিবির আবু হোসাইন হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেকের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলী টুরার স্ত্রী মোসা. সহিদা বেগম ও ছেলে রব্বানী, একই গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন এবং দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল ইসলাম।

মামলা ও রায়ের বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পূর্বশত্রুতার জের ধরে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খড়ের গাদা থেকে খড় খোলার সময় ওই গ্রামের আবু তাহেরের ওপর আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আবু তাহের গুরুতর আহত হলে তাকে বাঁচাতে তার ছেলে আবু হোসাইন সেখানে ছুটে যান। আসামিরা তাকেও আক্রমণ করে এবং সে গুরুতর আহত হলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা যান আবু হোসাইন। পরে তার বাবা আবু তাহের বাদী হয়ে ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

সোমবার (আজ) দীর্ঘ শুনানি শেষে আদালত ৫ জনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ৫ জনের মধ্যে একজন পলাতক রয়েছেন। মামলা চলাকালীন সময়ে ২ জন মৃত্যুবরণ করায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

আবু হোসাইন হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের ফাঁসি

আপডেট সময় ০৪:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪