ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ৮১ নং নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বর্তমান ম্যানেজিং কমিটি বিলুপ্ত না করেই নতুন কমিটি প্রকাশ করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২১ সালে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়। সে কমিটি সফলভাবেই বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। ২০২৪ সালে পুরোনো কমিটি বিলুপ্ত না করে কোন ধরণের আহ্বায়ক কমিটি না তৈরি করে নতুন কমিটির নাম উপজেলা শিক্ষা অফিসে প্রস্তাব করা হয়েছে। কমিটি অনুমোদিত হওয়ার পূর্বেই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের দাওয়াতপত্রে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, পূর্বের কমিটির ৪ জনের সাথে নতুন ৭ জনকে যুক্ত করে কমিটি করা হয়েছে। পূর্বের কমিটির দু একজনের সন্তান এখন এই স্কুলে পড়ে না তাই তারা সদস্যপদ হারিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা শিক্ষা অফিস বরাবর নতুন কমিটির প্রস্তাব করা হয়েছে। পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি কোন আহ্বায়ক কমিটি করা হয়নি। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যস্থতার মাধ্যমে এ কমিটি সৃষ্টি করা হয়েছে, কমিটি এখনও অনুমোদিত হয়নি।

নতুন কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, আমি গতবার সভাপতি ছিলাম এবারও সকলেই আমাকে সভাপতি বানিয়েছেন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলো না। কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এলাকার গণ্যমান্য সকলে মিলেই আমাকে সভাপতি বানিয়েছেন।

এবিষয়ে ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার বলেন, এভাবে নিয়মবহির্ভূতভাবে নতুন কমিটি করা যাবে না। বিদ্যালয়ের কমিটি করতে হলে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও অভিভাবক ও পূর্বের কমিটির উপস্থিতি রাখতে হয়। কেন এমন অসামঞ্জস্যতা দেখা দিলো তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪