ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারে অংশ নেবেন না বিলাওয়াল, সমর্থন দিলেন নওয়াজকে

কেন্দ্রীয় সরকারে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান বিলাওয়াল।

তিনি বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দেশকে সংকট থেকে বের করে আনা। আমাদের পাকিস্তানকে সমর্থন ও শক্তিশালী করতে হবে। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।

সরকারে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বিলাওয়াল বলেন, পাকিস্তান পিপলস পার্টির সরকার গঠনের ম্যান্ডেট নেই, ম্যান্ডেটের অভাবে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারব না। তাই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি থাকছি না।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পিপিপির সঙ্গে কথা না বলার ঘোষণা দিয়েছে। পিএমএল-এন সরকার গঠনের জন্য পিপিপির কাছে আবেদন করেছে, তাই পিপিপি ফেডারেল সরকারের অংশ হবে না।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক সংকট সৃষ্টি করব না। নতুন নির্বাচন ও রাজনৈতিক সংকট এড়াতে সরকার গঠনে সহযোগিতা করবো। পিপিপি রাজনৈতিক অস্থিতিশীলতা চায় না, কোনো দল যদি সরকার গঠন করতে না পারে তাহলে নতুন নির্বাচন হবে।

বিলাওয়াল ভুট্টো বলেন, পিপিপি তার ইশতেহার অনুযায়ী চলবে। পিপিপি ফেডারেল মন্ত্রিসভায় মন্ত্রণালয় না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সরকারে অংশ নেবেন না বিলাওয়াল, সমর্থন দিলেন নওয়াজকে

আপডেট সময় ০৭:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪