ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলে বসেই এক প্রদেশে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা ইমরান খানের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আলি আমিন খান গান্ডাপুর নাম সুপারিশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার নাম ঘোষণা করেন ইমরান খান। খবর জিও নিউজের।

এবারের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক নির্বাচনে সরকার গঠনের মতো সর্বোচ্চ ৮৪টি আসন পেয়েছে পিটিআই। এরপরই এই প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে দল ও দলের বাইরে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সব কিছুর অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আলি আমিনের নাম ঘোষণা করলেন দলের কর্ণধার ইমরান খান।

আদিয়ালা কারাগারে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেন, ‘খাইবার পাখতুনখোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আলি আমিন।’ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান।

অবশ্য গত ১০ মাস ধরে কারাগারে বন্দি ইমরান খান। তাকে ঠেকাতে চেষ্টার কোনো কমতি রাখা হয়নি। চার মামলায় ৩৪ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ। তার দল পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে ইমরান সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করলেন। এরপরও এবারের জাতীয় পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি ৯৭টি আসন পেয়েছে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জেলে বসেই এক প্রদেশে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা ইমরান খানের

আপডেট সময় ০৫:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪