ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হিলিতে জিরার দাম কেজিতে কমলো ৪০০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়া জিরার দাম কেজিতে ৪০০ টাকা কমেছে। এর আগে ১১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া জিরা বর্তমানে ৭২০ টাকায় বিক্রি হচ্ছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে হিলি মসলার বাজার ঘুরে দেখা গেছে, গেল বছর ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি হিসেবে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমের অজুহাতে দাম বাড়তে থাকে। সর্বশেষ বিক্রি হচ্ছিল ১১২০ টাকা কেজি দরে।

এ বছর ভারতে জিরার ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ার ফলে দাম কমে গেছে। গত ২ মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৪০০টাকা।

এর মধ্যে ভারতীয় আমদানিকৃত কাকা জিরা ৭২০ টাকা, বাবা জিরা ৭২০ টাকা, মধু জিরা ৭২০ টাকা, অমরিত জিরা ৭২০ টাকা, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মসলা কিনতে আসা কুদ্দুছ মিয়া জানান, এক বছর ধরে জিরার দাম ছিল আকাশছোঁয়া। ১০০ গ্রাম জিরা ৪০ টাকা দিয়ে কিনেছিলাম। সেই জিরা কিনতে হয়েছিল ১০০ টাকায়। বর্তমানে দাম অনেকটা কমে গেছে। যদি আগের দামে কিনতে পারতাম তাহলে ভালো হতো।

হিলি মসলা বাজারে মসলা ব্যবসায়ী মফিজ আলী বলেন, “গতবছর ভারতে জিরার ফলন কম এবং আমদানি কম হয়েছে। এর ফলে জিরার দাম বাড়তে বাড়তে ১১৫০ টাকা কেজি হয়েছিল। বর্তমানে ভারত থেকে নতুন জিরা আমদানি হচ্ছে। তাই দাম কেজিতে প্রায় ৪০০ টাকা কমে গেছে। ৭১০ টাকা কেজি দরে কিনে ৭২০ টাকায় বিক্রি করছি। আশা করছি, আগামীতে জিরার দাম আরও কমবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

হিলিতে জিরার দাম কেজিতে কমলো ৪০০ টাকা

আপডেট সময় ০৭:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪