ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংসদে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে যে প্রশ্ন তুললেন ব্যারিস্টার সুমন

সংসদে অধিবেশন চলাকালে সম্পূরক প্রশ্নপর্বে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, ফেসবুকে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফায়েড ছাড়া বোঝা যায় না, এটা কার অ্যাকাউন্ট। বিশেষ করে যখন বঙ্গবন্ধুর পরিবারের কারও নামে একাধিক অ্যাকাউন্ট থাকে, তখন ভেরিফায়েড ছাড়া আরও বোঝা যায় না কোনটা রিয়াল। কিন্তু ভেরিফাই করা ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে নামে যে কেউ অ্যাকাউন্ট খুললে বিভ্রান্তির সৃষ্টি হবে। বিশেষ করে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একাধিক অ্যাকাউন্ট লক্ষ্য করা যাচ্ছে।দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন চলাকালে এসব কথা বলেন এই সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, গত তিন মাস ধরে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি পেজ কাজ করছে। সেই পেজে এক লাখ ৬১ হাজার ফলোয়ার। সেখানে পজিটিভিই লেখা হচ্ছে। কিন্তু যদি উনার (সায়মা ওয়াজেদ পুতুল) অ্যাকাউন্ট না হয়ে থাকে, তা হলে তথ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নেবে কিনা। তা ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের যে কারও নামে কোনো অ্যাকাউন্ট খুললে কী ধরনের ব্যবস্থা নেবেন।

জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা দেখেছি, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে যে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে, সেগুলোতে ইতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। তবে সেটি নিয়ে কিছুটা সংশয় থেকে যায়। এটা কোন উৎস থেকে খোলা হয়েছে, সেগুলো তথ্য নিশ্চিত করে কাজ করা হবে বলে আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সায়েদুল হক সুমন সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সংসদে প্রধানমন্ত্রী কন্যাকে নিয়ে যে প্রশ্ন তুললেন ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪