ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি)বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। টঙ্গীর তুরাগতীরে ইজতেমার ময়দানে এ পর্বের মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় পৌনে ১২টার দিকে।

দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসেন মুসল্লিরা। এদিন ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজর নামাজে অংশ নেন। এ ছাড়া পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও অংশ নেন আখেরি মোনাজাতে।

এর আগে রবিবার ফজরের পর বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

এদিন সকাল থেকে ময়দানের চারপাশের বাসাবাড়ি, বারান্দা, টঙ্গী-কামারপাড়া রোড, স্টেশন রোড, হাজির মাজার এলাকাসহ বিভিন্ন কারখানার খালি জায়গায় হাজার হাজার নারী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শামিল হওয়ার জন্য অবস্থান নেন। পুরুষদের পাশাপাশি বিভিন্ন বয়সি নারীরা মাইলের পর মাইল পায়ে হেঁটে টঙ্গী পৌঁছে মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আর আজ রোবাবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার আয়োজন।

উল্লেখ্য, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজর নামাজের পর টঙ্গীর তুরাগতীরে পাকিস্তানের মাওলানা আহমদ বাটলারের আমবয়ানের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ইজতেমা শুরু হয়। আর ৪ ফেব্রুয়ারি রবিবার, আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওই পর্বের ইজতেমা।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধ থাকার কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

আপডেট সময় ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪