ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
অদ্য ১০/০২/২০২৪ খ্রি:তারিখ দুপুর ১৩:১৫ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এএসআই/আহসান, এএসআই/মাইনুল ইসলাম,এএসআই/লিমন,কং/৪৬৯ আবু সাইদ,কং/৪০৬ নিলাময় চাকমা ,কং/৬১৮ মোঃ ফিরদউস,কং/ ৯৫৮ মোঃ শাহিন, কং/ ৭৫০ মোঃ জাকির হোসেন সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের প্লটনের উপর ০৫(পাঁচ ) কেজি গাঁজা সহ ১।মোঃ মোঃ রবি আলম(৪০),সাং- দক্ষিণ বাটামারা, ৮নং ওয়ার্ড,বড় মানিকা ইউনিয়ন, থানা:- বোরহানউদ্দিন, জেলা-ভোলাকেধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 





















