ভোলায় বিশেষ অভিযান চালিয়ে জাকির নামে এক ব্যক্তিকে আটক করেন ডিবি সাইবার ক্রাইম এর একটি চৌকস টিম। জাকির হোসেনের বাসা ভোলা সদরে।
১০ ফেব্রুয়ারী (ডিবি)সাইবার ক্রাইম এর একটি চৌকস টিম রাত ৯ টা ২০ মিনিটে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন নামে এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
পুলিশ সুপার মাহিদুজ্জামান এর নির্দেশনায় ও এসআই সামীম সর্দার ও এএসআই মো.আল আমীন সঙ্গীও ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তি মো.জাকির হোসেনকে গাঁজা সহ আটক করেন।
গ্রেপ্তারকৃত মো. জাকির হোসেনকে মাদক দ্রব্য আইনের ধারায় আদালতে প্রেরণ করা হয়।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















