ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলার লালমোহনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর স্বর্ণালংকার লুটের অভিযোগ।

  • স্টাফ রিপোর্টার।
  • আপডেট সময় ০৯:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

জীবিকার তাগিদে দুই বছরের শিশু কন্যাকে বাড়িতে মায়ের কাছে রেখে ঢাকায় রওয়ানা হয়েছিলেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৬নং ওয়ার্ড নীলকমল গ্রামের শাহজল হক দালালের মেয়ে মোসাম্মদ নুপুর বেগম ও আবদুল্যাহ দম্পতি।
মঙ্গলবার দুপুরে চরফ্যাশন থেকে ঘোষেরহাটের লঞ্চযোগে রওনা দিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লালমোহনের দেবীরচর ঘাটে পৌঁছান তারা। এরইমধ্যে বাড়ি থেকে শিশু কন্যার কান্নাকাটির সংবাদ আসলে দেবীরচরে ঘাটে নেমে যান এ দম্পতি।
নুপুর বেগম বলেন, দেবীরচর থেকে অটোরিকশাযোগে লালমোহন রওয়ানা দিলে পথিমধ্যে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকারের ভাগিনা সুজন ও স্থানীয় নাইমসহ কয়েকজন মিলে আমাদেরকে অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে নেয় এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে একলক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দফায় দফায় মারধর করা হয় স্বামীকে।
নুপুর বেগম আরও বলেন, হামলাকারীরা আমার কানের দুল, আংটি, গলার চেইন, ব্যানিটি ব্যাগে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও স্বামীর দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপরও বাড়ি থেকে আরো টাকা এনে দিতে বললে বিকাশে দশ হাজার টাকা এনে দিই। পরে আমাদেরকে ছেড়ে দিয়ে স্থানীয় একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় হামলাকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার বলেন, এমন ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগীকে মামলা করতে বলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নুপুর বেগম বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করতে আসেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম অনুপস্থিত থাকায় তা অভিযোগ আকারে পড়ে রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে অভিযোগের তদন্তে ঘটনাস্থলে গিয়েছেন বলে জানান তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই লিটন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভোলার লালমোহনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর স্বর্ণালংকার লুটের অভিযোগ।

আপডেট সময় ০৯:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪