ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিঠাপুকুরে রাতের আঁধারে ডাকাতি ডাকাত দলের ছুরি আঘাতে একজন নিহত।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে ডাকাত দলের এলোপাথাড়ি ছুরিকাঘাতে বাড়ির গৃহকর্তি এক নারী নিহত হয়েছেন ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডাকাতদলের ছুরি আঘাতের হামলায় নিহত নারীর বিউটি বেগম (৪৫) তিনি উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী এবং স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে মিজানুর রহমান ও বিউটি বেগম পরিবারের লোকজনসহ নিজ নিজ শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকিয়ে ব অন্দর মহলে প্রবেশ করেন বলে তাদের সন্দেহ হয়। এ সময় তারা বাইরে বেরিয়ে আসেন। বাইরে এলে ডাকাত দল তাদের বেদম প্রহার করে। এতে মিজানুর ও বিউটি বেগম গুরুতর আহত হন। পরে ডাকাত দল বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পথের মধ্যেই বিউটি বেগম নিহত হন । আহত মিজানুর রহমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, ঘটনা স্থল থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয় মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ও দ্রুত আসামী গ্রেপ্তারের চেষ্টা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মিঠাপুকুরে রাতের আঁধারে ডাকাতি ডাকাত দলের ছুরি আঘাতে একজন নিহত।

আপডেট সময় ০৮:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪