ভোলার লালমোহনে হাজারের বেশি মৃত ব্যক্তিকে গোসল ও দাফন করিয়ে রেকর্ড সৃষ্টি করলেন ওবায়েদ মিয়া। ওবায়েদুল হক ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাদাপুল বাজার জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। একইসাথে সাদাপুল ডাক্তার আজাহারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর অফিস সহায়ক এর দায়িত্ব পালন করছেন। প্রায় ৩০ বছর ধরে এ সকল দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার এই দায়িত্ব পালনে তার পরিবার ও কর্মস্থল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন বলে দাবি করেন তিনি। তার এই মানবিক দায়িত্ব পালনে তার পরিবার ও এলাকাবাসী গর্ববোধ করছে। এই ব্যাপারে ডাক্তার আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইমাম হোসেন টুটুল বলেন, জনাব ওবায়েদ মিয়া একজন মানবিক দায়িত্বশীল মানুষ। তিনি হাজারের বেশি মৃত ব্যক্তিকে গোসল করিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন এটি জেনে নিজে খুব গর্ব বোধ করছি। তার এই মহৎ কর্মকাণ্ডে মসজিদের ইমাম এবং কমিটির কর্মকর্তারাও খুশি। তার ছয় ছেলে তিন মেয়ে সহ প্রায় ৩০ জন নাতি নাতনি রয়েছে। তিনি তার পরিবার পরিজন নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন। তিনি যেন এভাবে দায়িত্ব পালন করে যেতে পারেন সেটি কামনা করছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
সংবাদ শিরোনাম ::
হাজারের বেশি মাইয়্যেতকে গোসল করিয়ে রেকর্ড সৃষ্টি করলেন লালমোহন এর ওবায়েদুল হক
-
এম এ মামুন, স্টাফ রিপোর্টার। - আপডেট সময় ০৭:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- ৭৫৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















