নূর হোসেন (১৮)পিতা শুকুর আলী গ্রাম ভুলনের পাড়া শাহবাজপুর থানা সরাইল জেলা ব্রাহ্মণবাড়িয়া মাছের পুকুরে পানি সেচের জন্য রক্ষিত,বৈদ্যুতিক মটরের তারের সাথেবিদ্যুৎ পিষ্ট হয়ে।মারা যায় বলে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
আমি সংবাদদাতা মানিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদল খন্দকার সরাইল থানার এস, আই, জসিম সাহেব ঘটনাস্থলে জান।
এলাকার সাধারণ লোকদের বক্তব্য অনুযায়ী নূর হোসেনকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর। আনুমানিক রাত ১১ঃ৩০ মিনিটের দিকে নূর হোসেন যে মাছের খামার দেখাশোনা করত,ওই মাছের খামারে গিয়ে দেখেন পানির উপরে দুইটি পা দেখা যাচ্ছে।
তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হলে সরাইল থানার এস,আই, জসিম সাহেব এসে লাশটি পুকুর থেকে উদ্ধার করেন। এবং তাৎক্ষণিকভাবে সরাইল থানার তদন্ত ওসি স্যারকে বিষয়টি অবগত করেন। এবং লাশটি কে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।এস,আই, জসিম সাহেবকে ঘটনাস্থলে জিজ্ঞেস করা হলেএস আই জসিম সাহেব বলেন, পুলিশ তদন্ত এবং সুরতহাল রিপোর্ট পাওয়ার পরে, ওনারা বলতে পারবেন প্রকৃত ঘটনা কি ছিল।
মানিক ব্রাহ্মণবাড়িয়া থেকে 





















