ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলায় নকল সোনা দিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, দুই নারীসহ গ্রেফতার-৩

ভোলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নকল সোনা দিয়ে প্রতারণার অভিযোগে এক পুরুষসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে নকল তামার সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তাদের কাছ থেকে ৮ জোড়া তামার নকল সোনার গয়না, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করে।

ওসি আরও জানান, প্রাইভেটকার নিয়ে এই প্রতারক চক্র দেশের বিভিন্ন জায়গায় নকল সোনা দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভোলায় নকল সোনা দিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, দুই নারীসহ গ্রেফতার-৩

আপডেট সময় ০২:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪