ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে খাল পাড়ের মাটি ড্রেজার মেশিন দিয়ে কেটে নেওয়ার সময় ফজর আলী হাজি বাড়ির মুজিবল হকের ছেলে মোতাহার (৬০),মুজাপ্ফর কোডের ছেলে অলিউল্লাহ(৬৫)সহ ড্রেজার শ্রমিক
শাহে আলমের ছেলে রুবেল(৪০), মিন্টু মালের ছেলে শাহাবুদ্দিন(৩৫)নুরে আলমের ছেলে নাজিম (৩০)কে আটক করেছে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হাসান।
তবে ড্রেজার মেশিন শ্রমিকরা গজারিরা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
সোমবার ৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টায় দেউলা ছেনিগ ব্রীজ এলাকা থেকে ড্রেজার মেশিনে বড়পাতা খাল পাড়ের মাটি কেটে নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাটি না কাটা ও খাল পাড়ের গর্ত ভরাট করার শর্তে মুচলেকা দিয়ে জমির মালিক ও ড্রেজার শ্রমিকদের মুক্তি দেওয়া হয়।
ড্রেজার মেশিনে খাল পাড়ের মাটি কেটে নেওয়া বন্ধ করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হাসান এর প্রসংশা করেন স্থানীয়রা।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















