রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৫ নং ওয়ার্ড এর বড়বিল ইউনিয়ানের চৌধুরীর হাট গামি রোডের মাঠের পারে ডাকাত সহ অটোরিকশা আটক করেছেন জনগণ।
গংগাচড়ায় যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালক মোকছেদুল হককে (৪২) হাতুড়ি দিয়ে মাথায় যখম করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী, পরে তাকে আটক করে স্থানীয় জনগণ।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত অনুমানিক ১০:৩০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঠের পার থেকে বড়বিল ইউনিয়নের চৌধুরীহাট যাওয়া রোডে।
ইজিবাইক চালক মোকছেদুলের বাড়ি মনিরাম হাল মাঝিপাড়া গ্রামে এবং তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে ঘটনার পার্শ্ববর্তী এলাকা ঠাকুরাদহ থেকে ছিনতাইকারীকে ইজিবাইক সহ আট করে স্থানীয় জনগণ। পরে জানা যায় ছিনতাইকারীর নাম রাকিবুল ইসলাম রাকিব (২৯) সে রংপুর মহানগরীর উওম হাজিরহাট এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে।
এদিকে রংপুর মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান আহত ইজিবাইক চালক মোকছেদুলের অবস্থা আশঙ্কাজনক। তারা ধারণা করেছেন মোকছেদুল সুস্থ হলেও তার দুটি চোখের দৃষ্টিশক্তি নাও ফিরতে পারে।
এই বিষয়ে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন ইজিবাইক চালক ও ছিনতাইকারী তারা আমাদের হেফাজতে এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় ইজিবাইক চালকের বড় ছেলে লিটন মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া, প্রতিনিধিত্ব। 





















