রংপুরের মিঠাপুকুরে ৩ নং পায়রাবন্দ ইউনিয়নে র্যাব-১৩ ও মিঠাপুকুর থানা পুলিশের যৌথ অভিযানে হাসান আলী (৬০) বছরের এক বৃদ্ধাকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হওয়ার কারণে গ্রেফতার করেন।
রবিবার (৪-ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক চারটার দিকে মিঠাপুকুর থানা পুলিশের এসআই- সাইয়ুম তালুকদার এবং এএসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই-মশিউর রহমান, গাইবান্ধা থেকে র্যাবের একটি টিমের সহায়তায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতার হাসান আলীর বাড়ি ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর মন্ডলপাড়া গ্রামে। ২০০৬ সালের একটি হত্যা মামলায় দন্ডিত হইলে তিনি পলাতক ছিলেন।
শহিদুল ইসলাম উত্তরবঙ্গ আবাসিক প্রতিনিধি 





















