ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন।

চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ইস্কাটন গার্ডের জামে মসজিদে প্রথম জানাজা শেষে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুরে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে, ১১টায় চাঁদপুর হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ও ফরিদগঞ্জে দুপুর ২টায় আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিকাল ৩টায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ও সর্বশেষ কাউনিয়া শহীদ হাবিবুল্ল্যা উচ্চ বিদ্যালয় জানাজা শেষে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রতিটি জানাজায় কয়েক হাজার মুসুল্লী অংশগ্রহণ করেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যান ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

এদিকে সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও জনপদ বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ওস্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।।

উল্লেখ্য, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কর্মজীবন শেষ করে তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে আছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ১নং সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আমৃত্যু দায়িত্বরত ছিলেন।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। তার পিতার নাম মো. হাসমত উল্ল্যাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) দুটি আসন থেকে নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন।

আপডেট সময় ১১:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪