ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিয়ানমারের ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ফের গোলাগুলি শুরু হয়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ে। এতে আহত হয়েছেন দুই বাংলাদেশি। রোববার সকালে এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার দুপুরে একটি গুলি এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি সিএনজি অটোরিকশায়। তবে সেই সময় কেউ হতাহত হয়নি।

গত কয়েক দিন ধরে মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে। এতে ব্যবহার করা হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। এসব গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকা এখন উত্তপ্ত হয়ে উঠেছে।

কখনো গুলির খোসা আবার কখনো মর্টার শেলের খোসা এসে পড়ছে শূন্যরেখার ওপর। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী তুমব্রু, বাইশফাড়ি, ভাজাবনিয়া সীমান্ত পয়েন্টে এখন চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যে দুটি বাড়ি থেকে লোকজন পালিয়ে গেছে এবং একটি বসতবাড়ির ওপর মর্টার শেলের অংশ পড়েছে বলেও খবর পাওয়া গেছে।

নিরাপত্তাহীনতার কারণে নিজেদের চাষাবাদের জমিতে যেতে পারছেন না অনেক কৃষক। আবার উৎপাদিত ফসল জমি থেকে তুলতে না পারায় ক্ষেতেই চাষাবাদ করা বিভিন্ন ধরনের ফল-ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, একদিন বন্ধ থাকার পর আবারও সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মিয়ানমারের ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

আপডেট সময় ১২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪