ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাউফলে মাদক ব্যবসায়ী গ্রেফতার,৬ মাসের কারাদণ্ড!

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সাগর শিকদার (৩৫) নামের একজন নিয়মিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ০২.০২.২৪ইং তারিখ রোজ শুক্রবার রাত ৮ টায় উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকায় একাধিক মাদক মামলার ওই আসামিকে এই সাজা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।

মাদক ব্যবসায়ী সাগর শিকদার বড় ডালিমা গ্রামের মৃত. দেলোয়ার শিকদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের বাউফল থানার ৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার রাতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনা স্থালে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামীকে ৩৬ এর ১৯ (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডের সাজা প্রদান করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার গায়েন সাংবাদিককে বলেন, ‘আসামি সাগর শিকদার নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশের নিয়মিত মাদক অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাউফলে মাদক ব্যবসায়ী গ্রেফতার,৬ মাসের কারাদণ্ড!

আপডেট সময় ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪