ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেদোয়ান গোলদার নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে অস্ত্র মামলা ও বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদাকে চোরাচালানী সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে মঠবাড়িয়া থানা পুলিশ রেদোয়ান গোলদারের রিরুদ্ধে সাজানো অস্ত্র উদ্ধার মামলায় আসামী করে। এদিকে নির্বাচন পরবর্তি সম্প্রতি উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদাকে চোরাকারবারী দেখিয়ে আসামী করে নেছারাবাদ থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারী শনিবার দুপরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা কমান্ড সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

জুডিশিয়াল তদন্তের দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী এবং প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাবশালীদের ইন্ধনে তৎকালীন থানার ওসি কামরুজ্জামান তালুকদার প্রভাবিত হয়ে অন্যায় ভাবে অস্ত্র উদ্ধার দেখিয়ে রেদোয়ান গোলদার গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্দ হয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পরে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের বিষটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিলে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্ত রহস্য জনক কারনে পুলিশ তড়িঘরি করে সাজানো ওই অস্ত্র মামলা দায়েরের মাত্র ১০ দিনের মাথায় মুক্তিযোদ্ধার সন্তানকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। রেদোয়ান গোলদার গত ৮ নভেম্বর‘২৩ থেকে জেল হাজতে রয়েছেন। তিনি উপজেলার তুষখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি আজিজুর রহমান গোলদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে পুলিশের এ সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী কাল রোববার মানববন্ধন সহ বিভিন্ন কঠোর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মোঃ এমাদুল হক খান, আফজাল হোসেন, লুৎফর রহমান, ফারুক উজ জামান, শাহাদাৎ হোসেন রাজা, রোদোয়ান গোলদারের মা সুলতানা রহমান পুতুল সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমি দায়িত্ব গ্রহণ করার আগেই অস্ত্র উদ্ধার মামলা ও চার্জসীট হয়েছে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে নেছারবাদ থানায় সম্প্রতি মামলা হয়েছে। পুরো বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:১৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪