ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভৈরবে সালিশী বৈঠকে গরু চোরের এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা।

ভৈরবে সালিশী বৈঠকে গরু চোর শাওন মিয়াকে ১লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । গত রোববার সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের বাশঁগাড়ী আদর্শ বাজারে এ রায় দেন সালিশ কারকরা । স্থানীয়রা জানান, বাশগাড়ী গ্রামের শাওন মিয়া দীর্ঘদিন ধরে গরু চোরি করে আসছেন ।চোরাইকৃত গরু তিনি বিভিন্ন লোকজনসহ কসাইয়ের কাছে বিক্রি করে থাকেন । তাছাড়া বিভিন্ন লোকজনের কাছ থেকে গরু দেওয়ার জন্য অগ্রিম টাকা নিয়ে থাকেন । সম্প্রতি কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবর নগর গ্রামের লোকজন পিকআপে করে আনা চুরাই গরুসহ শাওনকে আটক করে । পরে গরুর মালিক খবর পেয়ে গরু নিয়ে যায় । এ ঘটনা এলাকায় জানাজানি হলে গরু চোরের ঘটনার রহস্য বেরিয়ে আসে । পরে জানাযায় শাওন তারই এলাকার কসাই জামাল মিয়াকে গরু দেয়ার কথা বলে তার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছে । শুধু তার কাছ থেকেই নয় এমন আরো কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে ।

এ বিষয়ে গজারিয়া ইউপি সদস্য রাশেদ মিয়া ও সাবেক ইউপি সদস্য জাকির মিয়া ও উপস্থিত কয়েকজন দরবারী জানান, সালিশী বৈঠকে জামাল মিয়ার কাছ থেকে নেওয়া ৭০ হাজার এবং ভৈরবের আরেক জনের কাছ থেকে নেয়া ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ চল্লিশ হাজার টাকা ফেরত দিবে শাওন এমন একটি রায় হয়েছে কিন্তু শাওন দরবারে উপস্থিত হয়নি,তার ভাই ভাতিজারা উপস্থিত ছিল এবং রায়য়ের জিম্মাদারী গ্রহণ করেছিল ।

এ বিষয়ে অভিযুক্ত শাওন জানান,তাকে ফাসাঁনো হয়েছে । তবে গরু চুরির মামলার বিষয়ে সে স্বীকার করে বলেন,তার নামে থানায় ১টি মামলা আছে ।এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান একটি পরিত্যক্ত গাড়ি থানায় আটক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভৈরবে সালিশী বৈঠকে গরু চোরের এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪