ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘বিএনপি-জামায়াতের কাজ দেশের মানুষকে কষ্টে রাখা’

যতদিন পর্যন্ত জঙ্গি সংগঠনগুলো থাকবে, ততদিন পর্যন্ত আমাদের সবার সাবধানে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের একটি খালের ওপর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৭ মিটার দৈর্ঘ্য সেতু উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নমূলক মেগা প্রকল্প পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টেলিভিশন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনাগুলোতে নাকি সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। পত্রিকায় এসব খবর বের হয়েছে।’

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপি-জামায়াতের কাজ হচ্ছে দেশের সাধারণ মানুষ যেন কষ্টে থাকে সেই ব্যবস্থা করা। ২০১৪ সালে তারা আগুনসন্ত্রাস ঘটিয়ে নির্বাচন বানচাল করার আপ্রাণ চেষ্টা করেছে। নিরীহ মানুষকে পরিবহনে পুড়িয়ে মেরেছে। আবার বিগত ২০১৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত মনোনয়নপত্রের বাণিজ্য করেছে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা-পযসা বিদেশে পাচার করেছে। এবারে ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও তারা সেই রকম একটি ষড়যন্ত্রের রচনা করেছে। দেশের জন সাধারণের কাছে তারা আসে না। ভোট চাওয়ার জন্য মানুষের কাছে আসে না। তারা মনে করে, বিদেশি মুরুব্বিদের কাছে কান্নাকাটি করলে বিভিন্ন দরজায়, পেছনের দরজায় বা নিচের দরজায় তাদের ক্ষমতায় বসাতে পারে।’

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে এসময় আইনমন্ত্রী আরও বলেন, ‘সেই দিন শেষ হয়ে গেছে। যারা মানুষ হত্যার রাজনীতি করতেন আর ক্ষমতায় বসে থাকতেন, তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ চিনে ফেলেছে। আপনারা সেই সমস্থ খেলা আর খেলতে পারবেন না। এখন এদশের মানুষ তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। ৭ জানুয়ারি ভোট প্রদানের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে তারা। সেইসব জনপ্রতিনিধিরাই দেশের মানুষের সেবা করবে। সেটাই থাকবে এবং সেটিই হবে অন্যকিছু নয়।’

তিনি বলেন, ‘আপনারা যদি আগুন-সন্ত্রাস করতে চান, বাংলাদেশের অর্জনকে নষ্ট করতে চান। তাহলে আপনাদেরকে বলে দিতে চাই, দেশের আইন তার নিজস্ব গতিতেই চলবে। কঠোরভাবে আইনের বাস্তবায়ন করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করবো না। এ দেশের সরকার উন্নয়নের পথে হাঁটছে। আমাদেরকে আর পেছনের দিকে টেনে নিতে পারবেন না। যদি কেউ আমাদের পেছনের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন তাহলে তাদেরকে আইনগত ভাবে মোকাবিলা করা হবে।’ এসময় সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘বিএনপি-জামায়াতের কাজ দেশের মানুষকে কষ্টে রাখা’

আপডেট সময় ০৪:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪