ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া আর নেই।

চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ড. শামছল হক ভূঁইয়া ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এপোলো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি কাওনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। লেখাপড়া শেষ করে প্রকৌশলী হিসেবে কর্ম জীবন শুরু করেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পেোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন।

রাজনৈতিক জীবনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ছাত্রজীবনে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবন শেষ করে তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে আছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ১ নং সদস্য হিসেবে আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে আছেন।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। তার পিতার নাম মো. হাসমত উল্ল্যাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর ৩ ও ৪ দুটি আসন থেকে নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া আর নেই।

আপডেট সময় ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪