ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দাউদকান্দিতে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদ নগর বাজারে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০০ টা থেকে বেলা ১:০০ টা পর্যন্ত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সড়ক বিভাগানাধীন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন১) এর ৪৪তম কিলোমিটারে ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহিদনগর নামক স্থানে সওজ’র অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি দোকানঘর/স্থাপনা উচ্ছেদ করা হয়। উক্ত অভিযানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দিক-নির্দেশনা প্রদান করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: জিয়াউর রহমান। অভিযানকালে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এসএসপি জনাব এনায়েব কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: মোজাম্মেল হক পিপিএম, গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইন-চার্জ মো: আসাদুজ্জামাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, দাউদকান্দি ও দাউদকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কুমিল্লা পুলিশ লাইন্স থেকে আগত একটি টিম এবং দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়ে থানার দুটি টিম। অভিযানকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

দাউদকান্দিতে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৯:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪