ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাঠ্য বইয়ের ভেতরে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

পটুয়াখালীতে মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের ৮ নং ওয়ার্ড কলাতলা এলাকায় থেকে পাঠ্য বইয়ে গাঁজা বহনকারী তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর বল্লভপুরের মৃত আজিজ তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার(৫৫), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের মৃত হরে কৃষ্ণ পালের ছেলে শ্রী দ্রুব পাল(৫৬), এবং সদর উপজেলার বদরপুরের মৃত আসমত আলী ফরাজীর ছেলে মো. আলম ফরাজী(৫২)।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সুত্রে,-র্দীঘ দিন থেকে চট্টগ্রামের দ্রুব পাল পটুয়াখালীর জালাল ও আলম ফরাজীকে গাঁজা সরবরাহ করতেন। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সঞ্জীব কুমার সরকারের নেতৃত্বে ওৎপাতেন ডিবি পুলিশ। উল্লেখিত তথ্যের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের একটি বস্তা জব্দ করেন তারা। বস্তা খুলে দেখতে পান বইয়ের পাতার ভেতরের অংশ কেটে গাঁজা সংরক্ষনের স্থান তৈরী করে দুই কেজি গাঁজা বহন করে নিয়ে যাচ্ছেন তারা। এসময় ডিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান-পটুয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে এ গাঁজা আনা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

পাঠ্য বইয়ের ভেতরে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আপডেট সময় ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪