সংবাদ শিরোনাম ::
চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 

ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব

বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন করে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

খুরশীদ হোসেন বলেন, “ইজতেমায় নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। ইজতেমার দুই পক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সাথে কথা বলা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার নজর রাখা হচ্ছে এ বিষয়ে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মহাপরিচালক।”

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে সুইপিং কাজের উদ্বোধন শেষে র‍্যাব কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমদ জানান, এবার ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‍্যাব। বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থলপথ, জলপথ ও আকাশ পথে বিশেষ টহল থাকবে তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা

ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব

আপডেট সময় ০২:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪