জেলা রংপুরের গংগাচড়া উপজেলায় পুলিশের কঠোর অবস্থানের কারনে বিএনপির দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল করেন উপজেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে ২টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপি।
গত পরশু থেকে দলীয় কার্যালয়ের সামনে ও জিরো পয়েন্টে কিছু সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। এ কারনে নেতাকর্মীরা দলীয় কার্যালয় যাননি।
পুলিশের কঠোর বেস্টনি ভেদ করে দলীয় কার্যালয় থেকে জিরো পয়েন্টের দিগে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।এ কারনে সকাল ১১ টার পূর্বে ঘোষিত কালো পতাকা মিছিল করতে পারেনি উপজেলা বিএনপি।
দুপুর ৪টার দিগে পুলিশের চোখের সামনে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া, প্রতিনিধি। 





















