অদ্য ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকার সময় রংপুর জেলার গংগাচড়া থানার একটি চৌকশ টিম অতিরিক্ত পুলিশ সুপার,এ-সার্কেল,রংপুর মহোদয়ের এর নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় অফিসার ইনচার্জ গংগাচড়া মডেল থানা এর নেতৃত্বে এস আই(নিঃ) মোঃ রেজায়ে রাব্বি মন্ডল সঙ্গীয় এএসআই মাকসুদার ও ফোর্সসহ গংগাচড়া থানাধীন লক্ষীটারি ইউপি’র মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট করে ১৫০ বোতল কথিত মাদকদ্রব্য স্ক্যাফ সহ ০১জন মাদক কারবারিকে আটক করেন। আটককৃত মাদক কারবারি মোঃ মন্টু মিয়া (৪০) পিতা- মৃত আবদার রহমান, সাং- উত্তর সিংগীমারি, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট এর ব্যবহৃত একটি লাল রঙের ইজিবাইকের পিছনের সিটের ব্যাটারি রাখা বক্সের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় উদ্ধার করে বর্ণিত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
গংগাচড়া থানা পুলিশের অভিযানে ১৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় স্কাপ উদ্ধার
-
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া, প্রতিনিধি। - আপডেট সময় ০৭:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- ৭১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















