ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মঠবাড়িয়ায় মরা মুরগি জব্দ : ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি সংগ্রহের দায় মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ব্যবসায়ী মোস্তফা উপজেলার আন্দারমানিক গ্রামের হাবিবুর রহমান এর ছেলে।
সোমবার দুপুরে (২৯ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম মঠবাড়িয়া পৌর শহরের নতুন মাছ বাজার সংলগ্ন মুরগি ব্যবসায়ী মোস্তফার ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় মোস্তফার ঘরে মজুদ করা বেশ কয়েকটি মরা মুরগি জব্দ করেন ও ব্যবসায়ী মোস্তফাকে গ্রেফতারের আদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান’ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুল হালিম সহ পৌরসভা ও থানার বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
অভিযোগ রয়েছে মোস্তফা বিভিন্ন সময়ে মরা মুরগি জবাই করে স্বল্পমূল্যে বিভিন্ন হোটেল রেস্তোরায় সরবরাহ করে আসছিলেন। এক শ্রেণীর প্রভাবশালীদের ছত্র ছায়ায় এ ধরনের ব্যবসা পরিচালনা করে আসলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পায়নি। এদিকে মরা মুরগি জব্দ এবং ব্যবসায়ীর কারাদণ্ডাদেশের সংবাদ পেয়ে শত শত উৎসুক জনতা ভিড় জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুরগি ব্যবসায়ী মোস্তফার ঘরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মরা মুরগি জব্দ করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি মজুদ করায় ব্যবসায়ী মোস্তফাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডাদ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায় আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। জব্দ করা মুরগিগুলো মাটি চাপা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মঠবাড়িয়ায় মরা মুরগি জব্দ : ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪