পিরোজপুরের মঠবাড়িয়ায় জমির বিরোধ নিয়ে ৯৬ শতাংশ জমিতে রোপণ করা কৃষি ফসল পুনঃরায় চাষ দিয়ে, প্রায় দুই লক্ষ টাকার কৃষি গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে। স্বরজমিনে গিয়ে জানা যায় গোলবুনিয়া গ্রামের আঃ রব হাওলাদার এর ছেলে শহিদ হাওলাদার ও মহাসিন হাওলাদার ৯৬ শতাংশ জমিতে কৃষি ফসল যেমন, সূর্যমুখী গাছ, মরিচ গাছ কলাই, বাদাম, লাউ, ভুট্টা সহ নানা ধরনের কৃষি গাছ রোপন করেন। কিন্তু প্রতিপক্ষ একই গ্রামের ফজলুল হক মাস্টারের ছেলে মনির আকন তার বাবার সম্পত্তি পাওয়ার দাবিতে বৃহস্পতিবার শতাধিক ভাড়াটে লোকজন সাথে নিয়ে মেশিন দিয়ে রুপনকৃত কৃষি গাছের উপরে চাষ দিয়ে গাছ গুলো নষ্ট করে ফেলে।
এতে ওই কৃষকদ্বয়ের প্রায় দুই লক্ষ টাকার কৃষি ফসল নষ্ট হয় বলে দাবী করেন। এ ঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
শহীদ হাওলাদার জানান, আমি স্থানীয় আলামিন এর কাছ থেকে জমি বন্ধক রেখে প্রায় বিশ বছর ধরে চাষাবাদ করে আসছি অন্যদিকে মহাসিন হাওলাদার ক্রয় সূত্রে জমির মালিক হয়ে তার জমিতে কৃষি রোপণ করছেন। গাছগুলো প্রায় বড়ো হয়ে গেছিলো। সম্প্রতি সংসদ নির্বাচনের পরে স্থানীয় ফজলুল হক মাস্টারের ছেলে মনির আকন জোরপূর্বক মেশিন দিয়ে চাষ করে আমাদের কৃষি গাছ নষ্ট করে ফেলছে। এখন আমাদের পথে বসে যাওয়ার মতো অবস্থা। আমরা গরীব মানুষ, আমরা সমজের নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে ক্ষতিপূরণ সহ এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।
পিরোজপুর প্রতিনিধি ঃ 





















