ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবিদ্বারপ্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন ও পুকুরে বিষ, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন ও পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের আভিযোগে আতিকুর রহমান নামে এক যুবককে ধরে থানায় দিয়েছে এলাকাবাসী।শুক্রবার রাত ১২টার দিকে পৌর এলাকার চাঁপানগর গ্রামে এ ঘটনা হয়। এ ঘটনায় একই গ্রামের মো. শরীফ হাজারী বাদী হয়ে আতিকুর রহমানসহ ৩ জনকে আসামি করে দেবিদ্বার থানায় একটি মামলা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া। আটক আতিকুর রহমান (২৬) ওই গ্রামের আহমদ আলী বাড়ির আলম মিয়ার ছেলে। শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চাঁপানগর গ্রামের আবু তাহের ও রহুল আমিনের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে উভয়পক্ষে একাধিকবার সংঘর্ষ ও বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর হয়েছে। গত ২৪ জানুয়ারি সকালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষ ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ পৃথক দুটি মামলা মামলা করেন।

শুক্রবার রাত ১২টার দিকে রুহুল আমিনের ভাতিজা আতিকুর রহমান প্রতিপক্ষ আবু তাহেরদের ফাঁসানোর জন্য নিজের বসতঘরে আগুন দিয়ে সটকে পড়ার সময় কয়েকজন তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। স্থানীয়রা এসে ঘরের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে অভিযুক্ত আতিকের মা রাশিদা বেগম ও তার চাচী আয়েশা বেগম বলেন, রাতে ঘরে আগুন দেখে চিৎকার দেই, ভোরবেলা দেখি পুকুরে মাছ মরে যাচ্ছে। পরে জানতে পারি আতিককে পুলিশে ধরে নিয়ে গেছে। আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নেই। সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, আটক আতিক প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন ও পুকুরে বিষ প্রয়োগে মাছ মারা কথা স্বীকার করেছেন। পূর্বের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে, আগুন ও মাছ মারার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এই দুই মামলায় আতিককে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

দেবিদ্বারপ্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন ও পুকুরে বিষ, যুবক আটক

আপডেট সময় ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪