ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

কুমিল্লা বরুড়া ফেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা।

নানা অনিয়মের অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার মৌলভীবাজারে অবস্থিত ফেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও নু এমং মারমা বলেন, বিভিন্ন বিষয়ে অব্যবস্থাপনার কারণে ফেয়ার হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং যেসকল বিষয়ে ব্যত্যয় হয়েছে সেটি ঠিক করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। অবৈধ ক্লিনিক ও হাসপাতালদের এই ধরনের অনিয়মের বিষয়ে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলাম সোহেল এবং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরুড়া পৌর সদরের এই হাসপাতালটিতে দীর্ঘদিন পরিচালনা পরিষদ নেই। মালিকদের মধ্যে একাধিক মামলা, অতীতে ডাক্তার লাঞ্চনা, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হসপিটাল ভাংচুরসহ বেশকিছু অনিয়মের অভিযোগ রয়েছে বরুড়া ফেয়ার হাসপাতালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

কুমিল্লা বরুড়া ফেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় ১২:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪