ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাসস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ : আটক ৩

শরীয়তপুরে নড়িয়াতে বাসস্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নড়িয়া পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, নড়িয়া কলেজের সাবেক ভিপি মামুন মোস্তফা ও মাহবুব আলম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের নড়িয়া বাসস্ট্যান্ড কাউন্টার পরিচালনা নিয়ে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্ব চলে মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার ও ৮ নম্বর ইউপি সদস্য জবেদ আলী শেখের। এ নিয়ে শনিবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের নড়িয়া পৌর কাউন্টারের সুপারভাইজার শাহিন বলেন, আমরা প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিচ্ছিলাম। হঠাৎ করেই কে বা কারা এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণে সুপার সার্ভিসের স্টাফ জুয়েলসহ কয়েকজন আহত হয়েছেন।

ইউপি সদস্য জবেদ আলী শেখ বলেন, আমরা ৮ জন মিলে কাউন্টার এনেছি। এক বছর ধরে আমি কোনো টাকাপয়সা পাই না। দুপুরে শাহ আলম চৌকিদার ও মোস্তফা শিকদার তাদের লোকজন নিয়ে এসে আমার ওপর আক্রমণ করে আমার বাড়ি ঘরে হামলা চালায়।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, নড়িয়া পৌর বাসস্ট্যান্ডে মারামারি হয়েছে বলে শুনেছি। দোষীদের বিষয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব বলেন, কাউন্টার পরিচালনা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাসস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ : আটক ৩

আপডেট সময় ১১:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪