ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব ইজতেমা: তুরাগ নদীর তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছা আর কিছু অবকাঠামো নির্মাণের কাজ। ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে আয়োজকরা বলছেন, “প্রায় ৫০ লাখ লোকের সমাগম হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে।”

সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। কেউ নিচ্ছেন বাঁশ, কেউবা দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত সর্বশেষ খুঁটিটি।

সরেজমিনে গিয়ে ইজতেমা মাঠ ঘুরে দেখা গেছে, মূলমঞ্চের প্রস্তুতি শেষের দিকে। শেষ মুহূর্তে চলছে ধোয়ামোছার কাজ৷ মঞ্চের কাজ যেটুকু বাকি রয়েছে, তা-ও শেষ মুহূর্তে সেরে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ১৬০ একরের বিশাল ময়দানে টানানো হয়েছে শামিয়ানা। খুঁটিতে লাগানো হয়েছে মাইক, সংযোগ দেয়া হয়েছে বিদ্যুতের৷ প্রতিবারের মতো নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে বসানো হয়েছে সিসি ক্যামেরা। দেশি-বিদেশি মেহমানদের যেন কোনো সমস্যা না হয়, সেই চেষ্টাও করে যাচ্ছেন মুসল্লিরা।

আয়োজকরা জানান, ইজতেমার প্রথম পর্বে প্রায় ১২ হাজার বিদেশি অতিথি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাদের থাকা-খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে টিনের তৈরি অস্থায়ী শেড। এ ছাড়া ময়দানের পশ্চিম পাড়ের কামারপাড়া এলাকায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রস্তুত করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী সেতু।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। মাঝে চারদিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে মাওলানা যোবায়েরপন্থি মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিশ্ব ইজতেমা: তুরাগ নদীর তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট সময় ০৫:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪