ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শুধু রাজনীতি করলে হবে না-মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে : এমপি দারা

  • আলামিন
  • আপডেট সময় ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ৬৭৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারাকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ফিরোজ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী- ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আমার দলের নেতা-কর্মীদের বলব, শুধু রাজনীতি করলে হবে না, মানুষের পাশে যেতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কার কি দুঃখ-কষ্ট আছে, তা দূর করার চেষ্টা করতে হবে এবং অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। কারণ রাজনীতি নিজের জন্য নয়, মানুষের জন্য। তাই মানুষের দুঃখ-কষ্টে সবাইকে এগিয়ে আসতে হবে।

এমপি দারা বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের রাজনীতি করার একমাত্র লক্ষ্য হল দেশের জনগণের সেবা করা। যদি আমরা সঠিকভাবে এ দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাদের রাজনীতি করার কোন সার্থকতা আসবে না। জনগণের সেবা, উন্নয়ন একজন রাজনৈতিক ব্যক্তির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমিও আপনাদের মতো মানুষ। আমারও আপনাদের মতো ভুল-ত্রুটি হতে পারে। বিগত সময়ে এ আসনের এমপি থাকা অবস্থায় কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। আমার ভুল কতখানি আর এলাকার উন্নয়ন কতখানি করেছি এই দুই মিলে আপনারা সিদান্ত নেবেন।এসময়, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

পরে দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য এমপি আব্দুল ওয়াদুদ দারাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শুধু রাজনীতি করলে হবে না-মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে : এমপি দারা

আপডেট সময় ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪