ভোলার -বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪ নং ওয়ার্ডে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মনোয়ারা বেগম(৬৫) স্বামী- মানিক পাটোয়ারী ও কবির পাটোয়ারী (৩৫) পিতা- মানিক পাটোয়ারীর উপর হামলা করেন একই বাড়ীর, ফকরুল পাটোয়ারী ও মিরাজ পাটোয়ারী।
২৬ জানুয়ারি সকাল সোয়া আটটায় টবগী ৪ নং ওয়ার্ডে নায়েব বাড়ীর ব্রিজ সংলগ্নে এই ঘটনা ঘটে। এতে মনোয়ারা বেগম সহ কবির পাটোয়ারী আহত হন।
কবির পাটোয়ারী অভিযোগ করে বলেন – দীর্ঘদিন ধরে ফকরুল পাটোয়ারী গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে,কয়েক বার শালিশি বসার পর, কাগজ পত্র প্রয়োজনে সময় দিলে আমার কাগজ পত্র উঠিয়া শালিশি বসার কথা বললে গত ২২-১২-২০২৪ বসার কথা থাকলেও তারা বসাবসি না করে তারিখের দিন, নতুন করে সময় চায়,
এরপর ২২-০১-২০২৪ তারিখ শালিশ করার কথা থাকলে ফকরুল পাটোয়ারী কাগজ পত্র নিয়ে না বসে বিরোধপূর্ন জমি থেকে আজ সকাল সোয়া আটটার দিকে গাছ কাটতে গেলে বাঁধা প্রধান করলে আমার উপর অতর্কিত হামলা চালায়, এমনকি আমার মা’ কেও ছাড় দেয়নি, ফকরুল পাটোয়ারী ও মিরাজ আমার মাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে আমাদের ডাক চিৎকার শুনে স্হানীয়রা এসে আমাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে আমি বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করি। আমার ময়ের অবস্থা আশংকা জনক। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
বোরহানউদ্দিন থানার (ওসি) শাহীন ফকির (বিপিএম) জানান- আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিয়াজ ফরাজী.স্টাফ রিপোর্টার 





















