ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সিগারেট পান করাকে কেন্দ্র করে সজীব নামে একজনকে হত্যা মামলার ৪ নং আসামী মো.আলমগীর ও ৫ নং আসামী মো.জিহাদকে গ্রেফতার করেন বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম।
২৫ জানুয়ারি রাতে পুলিশ সুপার,মাহিদুজ্জামান, (বিপিএম)এর কঠোর দিক নির্দেশনায় ও বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির(বিপিএম) এর তত্বাবধানে এসআই মোঃ সিজার হোসেন এর নেতৃত্বে বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম গত ১১ জানুয়ারি বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে -সিগারেট পান কেন্দ্র করে হত্যা মামলার আসামী মো.আলমগীর ও মো.জিহাদকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেন। ২৬ জানুয়ারি বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ইনচার্জ ওসি শাহীন ফকির (বিপিএম) বলেন- গত ১১ জানুয়ারি বোরহানউদ্দিন দেউলা ইউনিয়নে সিগারেট পান করাকে কেন্দ্র করে হত্যা মামলার ৪ নং আসামী আলমগীর ও ৫ নং আসামী জিহাদ ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায়, পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাদেরকে চট্টগ্রাম পতেঙ্গা এলাকা থেকে এসআই মো.সিজার এর নেতৃত্ব বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২৬ জানুয়ারি বিকালে তাদেরকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়। এদের মধ্যে বাকীদেরকেও ধরার অভিযান অব্যাহত থাকবে।
রিয়াজ ফরাজী.স্টাফ রিপোর্টার 





















