সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (২৫জানুয়ারী) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত বিদ্যালয়ে এই কম্বল বিতরন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় কম্বল বিতরন শেষে ২৫ হাজার নগদ অর্থ প্রদান করেন সাংসদ।
এ সময় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে তাদেরকে ¯েœহের দৃষ্টিতে দেখতে হবে। তাদের বৈষম্যের দৃষ্টিতে না দেখে সাধারণ শিক্ষার্থীদের মতো সুযোগ করে দেয়া হলে তারাও সমাজের একটি বৃহৎ সম্পদে পরিণত হবে। এ সময় প্রধান অতিথি শেখ হাসিনা সরকারের প্রতিনিধি হিসেবে সকল শিক্ষার্থীসহ বিনা পারিশ্রমিকে পাঠদানে নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদাণ করেন।
পরে কম্বল বিতরণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বে নিজ কণ্যাকে দেয়া প্রতিশ্রতির অংশ হিসেবে প্রতিবন্ধী বিদ্যালয়ের কল্যাণে নিজ ভাতার একটি বৃহদাংশ ২৫ হাজার টাকা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন সাংসদ ওদুদ।
বিদ্যালয়ের সংগীত শিল্পী সাদরুল ইসলামের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট ডা. হাসান মাহমুদ, বিদ্যালয়ের নির্বাহী সচিব আব্দুল্লাহ হাসান বাবী, শিক্ষিকা ফাতেমা খাতুন, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রাসেলসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসকের বরাদ্দকৃত এসব কম্বল বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদের ব্যাবস্থাপনা ও তত্বাবধানে তীব্র শীত নিবারণের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















