ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা?

মাংস ব্যবসায়ী খলিলকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

ঢাকায় কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী মো. খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করেছেন হুমকিওদাতারা। অন্যথায় তাকে ও ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল পুলিশের দ্বারস্থ হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা এমন তথ্য জানান।

তিনি জানান, মাংস ব্যবসায়ী খলিলকে গত ১৮ জানুয়ারি ম্যাসেজ ও ফোনের মাধ্যমে হুমকি প্রদান করা হয়। এই কারণে মাংস ব্যবসায়ী খলিল নিজেই ২০ জানুয়ারি শাজাহানপুর থানায় একটি জিডি করেন।

এই ডিজির তদন্তে শাহজাহানপুর থানার পুলিশের একটি টিম কাজ করছে।

তিনি আরো জানান, কমদামে মাংস বিক্রির কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা বিষয়টি এখনো পরিষ্কার না। তবে পুলিশ তদন্ত করছে। এছাড়া মাংস ব্যবসায়ী খলিলের সঙ্গে ব্যক্তিগত কারো কোনো দ্বন্দ্ব আছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসা খলিলকে এর আগেও হুমকি দেয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

মাংস ব্যবসায়ী খলিলকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

আপডেট সময় ১২:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪