ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

ভৈরবে ছোট ভাই ও তার চাচা শুশুরের লাঠীর আঘাতে লিলু মিয়া নিহত

  • ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ৭৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লিলু মিয়া ৫৫ নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই স্বপন মিয়া ও তার শশুরের বিরুদ্বে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া গ্রামের মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে জানাযায়,উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের লিলু মিয়ার ছোট ভাই স্বপন মিয়া ঘর তুলতে গিয়ে বড় ভাইয়ে কাছে এক হাত জায়গা দাবী করে। বড় ভাই জায়গা দিতে রাজী না হওয়ায় এই নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের শশূর ইদ্রিছ মিয়া লাঠি নিয়ে তার লিলু মিয়াকে এলো পাথারী আঘাত করে। এই সময় সে আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিলু মিয়া গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সিবাড়ীর মৃত নুরুল হকের ছেলে।

নিহতের ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে আমি আর আমার পিতা বাড়ির কাজ করছিলাম। তখন স্বপন মিয়া ও তার চাচা শশুর ইদ্রিছ মিয়া লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে এক হাত জায়গার দাবী করলে আমার পিতা আপত্বি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিছ মিয়া আমার পিতাকে লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। আহত অবস্থায় আমার পিতাকে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেররণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

ভৈরবে ছোট ভাই ও তার চাচা শুশুরের লাঠীর আঘাতে লিলু মিয়া নিহত

আপডেট সময় ০৫:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪