ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান

রায় ঘোষণার ১৮ বছর পর ধর্ষক গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায় ঘোষণার ১৮ বছরের মাথায় রোববার (২১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি আ. বারেক মল্লিক (৬৭) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জালিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মল্লিকের ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় ২০০৬ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি বারেক মল্লিকের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার আগে থেকে পলাতক বারেক মল্লিক ঢাকা ও নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই মিঠু আহমেদ বলেন, রোববার (২১ জানুয়ারি) বিশেষ কাজে জালিরচর গ্রামে এসেছিলেন বারেক মল্লিক। সকালে ঢাকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল। গোপনে এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বলেন, সাজা পরোয়ানায় দণ্ডপ্রাপ্ত বারেক মল্লিককে জেলে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী

রায় ঘোষণার ১৮ বছর পর ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪